• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2018   Monday

জেলা পর্যায়ে সোমবার রাঙামাটিতে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পোড়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কাউখালীর সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে।


জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে দিন ব্যাপী প্রতিযোগিতায় দশ উপজেলায় চ্যাম্পিয়ন দলের প্রাথমিকে ১০টি, মাধ্যমিকে ১০টি বিদ্যালয় ও ৩টি কলেজসহ মোট ২৩টি দল অংশ নেয়।


প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় হয়েছে জুরাছড়ি উপজেলার পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক স্তরে দ্বিতীয় হয়েছে রাজস্থী উপজেলার রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, তৃতীয় কাপ্তাই উপজেলার কেপিএম স্কুল এন্ড কলেজ। এছাড়া কলেজ পর্যায়ে দ্বিতীয় হয়েছে কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রী কলেজ, তৃতীয় রাজস্থলী কলেজ।


অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদ হোসেনসহ সরকারি দফতরের কর্মকর্তারা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ