• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2018   Tuesday

রাঙামাটিতে অনাকাঙ্কিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপুরণীয় চাহিদা পুরণের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি ডিষ্ট্রিক কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) শেখ রোকন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ঢাকা) এর সহকারী পরিচালক (কিউএ) (ডিপিএম) ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ গৌরব দেওয়ান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার উত্তম কুমার দাশ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে রাখেন রাঙামাটি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরা।


অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক জেলার বিভিন্ন উপজেলা আগত কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে পরিবার পরিকল্পনা সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সরকারি বেসরকারি সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের স্বল্প আয়ের মানুষ, নিরক্ষর ও অসচেতন জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে হবে। একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে সুস্থ মা শিশুর গুরুত্ব অপরিসীম।


তিনি আরো বলেন, ঘন বসতি এলাকা ও তৃণমূল পর্যায়ের মানুষদের সচেতন করা গেলে তাহলে অনেকাংশে অপরিকল্পিত গর্ভধারণ ও প্রসব পরবর্তি মা ও শিশু মৃত্যু হার কমবে। তিনি এ বিষয়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বে সহিত কাজ করার তাগিদ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ