• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাই উপজেলা আ`লীগের সহ-সভাপতি শফিউল আলম খোকন আর নেই

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2018   Tuesday

কাপ্তাই উপজেলা আ`লীগের সহ সভাপতি  ও উপজেলা বিআরডিবি.এর সভাপতি শফিউল আলম খোকন  মঙ্গলবার সকাল ৬.৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজে হৃদরোগে  আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না....রাজিউন)। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

 

মঙ্গলবার বাদ আসর ৫.১৫ মিনিটে  কাপ্তাই শিলছড়ি খেলার মাঠে জানাজা শেষে তাঁকে শিলছড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজের জানাজায় ইমামতি করেন শিলছড়ি জামে মসজিদ ইমাম হাফেজ মোহাম্মদ আবুল কালাম। শফিউল আলম খোকনের আকস্মিক মৃত্যুতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

 

এদিকে শফিউল আলম খোকনের মৃত্যুর খবরে কাপ্তাই এর সর্বমহলে শোকার ছায়া নেমে আছে। শিলছড়িস্হ তাঁর বাসভবনে মরদেহ  দেখতে যান কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মাসহ দলের নেতাকর্মীরা।  এসময়  তারা সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের পক্ষ  থেকে মরহুম এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এছাড়া তার মৃত্যুতে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,  উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগমসহ বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ফুল দিয়ে  তাকে শেষ শ্রদ্ধা জানান।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ