• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2018   Wednesday

বুধবার রাঙামাটিতে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ, কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শিল্প মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ফর্টিফিকেশন অব এডিবল ওয়েল ইন বাংলাদেশ (ফেইজ-২)শীর্ষক প্রকল্পের আওতায় ও ‘গেইন’ বাংলাদেশ’র সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান ও সহকারী পরিচালক (প্রশাসন) ফররুখ আহাম্মদ, রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী। স্বাগত বক্তব্য দেন ফর্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ও পরামর্শক মোজাম্মেল হক। প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন ‘গেইন বাংলাদেশে’র প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট সৈয়দ মোন্তাসির রেদোয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বিসিক এর ডিজিএম স্বপন কুমার ত্রিপুরা। কর্মশালায় জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা, অমিত চাকমা রাজু, সান্তনা চাকমা, মনোয়ারা আক্তার জাহান, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


দিনব্যাপী এই কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ ভিশন বাস্তবায়ন করার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। যেকোন লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে কাজ করার কোন বিকল্প নাই। তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ