• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সরকারী শিশু পরিবারের পিঠা, বই ও মটরশুটি উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2018   Sunday

রোববার রাঙামাটি সরকারী শিশু পরিবারের পিঠা, বই ও মটরশুটি উৎসব অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি সরকারী শিশু পরিবার (বালিকা) এর আয়োজনে হোস্টেল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। শিশু সদনের উপতত্ত্বাবধায়ক লুৎফুন নেছা বেগম এর সভাপতিত্বে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পৌর মহিলা কাউন্সিলর রুপসি দাশ গুপ্ত, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ)রূপনা চাকমা বক্তব্য রাখেন।


অনুষ্ঠান শেষে শিশু সদনের শিক্ষার্থীদের পরিবশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পিঠা, বড়ই ও মটরশুটির বিভিন্ন আইটেম বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শিশু সদনের শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা নিজেদের কখনো একা ভাববে না। অভিভাবক হিসেবে সরকার তোমাদের পাশে সবসময় আছে থাকবে। সুষ্ঠ ও সুন্দরভাবে পড়ালেখা শিখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করে সমাজের মাঝে নিজেকে পরিচিত করো।

 

তিনি শিশু সদনের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, আপনার কখনো তাদেরকে তাদের বাবা-মার অভাব অনুভব করতে দেবেনা। নিজেদের সন্তানের স্যয় তাদের লালন পালন ও পরচর্যা করবে। তাদের সহযোগিতায় সরকার সবসময় পাশে আছে। তাদের যে কোন সহযোগিতায় জেলা পরিষদ পাশে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ