• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আন্তর্জাতিক নারী দিবসে খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018   Thursday

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘মা বোনের ইজ্জত লুণ্ঠন ও শিশুর যৌন হয়রানি প্রতিরোধে এগিয়ে এসো, রুখে দাঁড়াও’ এই আহ্বানে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ এর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজার  থেকে বের হতে চাইলে চৌরাস্তার মুখে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করে। পরে পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি জেলা পরিষদ, নারানখিয়া হয়ে উপজেলা পরিষদ এলাকা ঘুরে আবার স্বনির্ভরে গিয়ে সমাবেশ করা হয়।

 

এন্টি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাহাাড়ি ছাত্র পরিষদের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশন এর জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা।

 

বক্তারা বলেন, নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন ব্যাপকহারে বেড়ে গেছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আজও নারী দিবসেও মাটিরাঙায় এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

 

বক্তারা আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেনারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও সরকারীভাবে দিবসটি পালন করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যখন নারী দিবস পালন করতে যায় তখন প্রশাসন বাধা দিয়ে লাঠিচার্জ ও নেতাকর্মী আটক করে। তারা আজকে গুইমারায় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশে আইন-শৃংখলা বাহিনীর লাঠিচার্জ ও দুইজনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

এছাড়া নারী দিবস উপলক্ষে একই দাবিতে জেলার মহালছড়ি, দীঘিনালা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ