• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিসের অাগুন নির্বাপন মহড়া অনুষ্ঠিত

ঝুলন দত্ত,কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018   Thursday

অাগুন লাগলে কিভাবে অাগুন নির্বাপন করতে হয় সমাজের অনেক সচেতন শ্রেণীসহ সিংহভাগ জনসাধারণ বিষয়টি অবগত নয়। কিভাবে অাগুন নির্বাপন করতে হয় এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১ঘটিকার সময় কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অাগুন নির্বাপন মহড়া।


কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মহড়ায় দেখতে স্কুল শিক্ষার্থীসহ শতশত স্থানীয়রা অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থিদের অংশগ্রহণে মহড়ায় দেখানো হয় কিভাবে অাগুন লাগলে তা নিয়ন্ত্রণ করতে হয়। অাগুনে অাহত হলে অাহতদের উদ্ধার করে তাৎক্ষনাৎ প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে কিভাবে হাসপাতালে প্রেরণ করতে হবে। অার এই বিষয়ে ফায়ার সার্ভিস কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরা হয়। মহড়াটি ১ঘন্টা যাবত চলতে থাকে।


কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। এর অাগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালমের সভাপতিত্বে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ অধিনায়ক ফিরোজ কুতুবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ