• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018   Friday

পুলিশের কাজে বাঁধা ও হামলার অভিযোগ করে খাগড়াছড়ি জেলা সদর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

শুক্রবার পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ৭ মার্চ  খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজারে তিন সংগঠনের-এর পূর্বঘোষিত কর্মসূচী মুখোশ বাহিনী প্রতিরোধ দিবসে শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সমাবেশটি ভ-ল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সকাল থেকে খাগড়াছড়ি পানছড়ি রাস্তা বিভিন্ন এলাকায় ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক ফায়ার সার্ভিস, জিরো পয়েন্টে যানবাহন তল্লাশি এবং স্বনির্ভর, গিরীফুল, নারাঙহিয়াসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করে এলাকার জনমনের আতঙ্ক করেছিল। শত প্রতিকূলতার পরিস্থিতেও তিন সংগঠনের নেতা-কর্মীরা সকাল ৭টায় উত্তর খবংপুয্যাস্থ শহীদ অমর বিকাশ চাকমার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে তিন সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নেয়।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় দিকে দক্ষিণ খবংপুয্যা রাস্তা দিক থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থানরত তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় । এতে  কয়েকজন নারীদের টেনে হিছরে ডাক্কা দেয়ার ঘটনা ঘটলে নেতা-কর্মীরা নিজেদের আতœরক্ষার্থে এলাকার ব্যাপক জনগণকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া করে। একপর্যায়ে স্বনির্ভর বাজার পুলিশ নেতা-কর্মীদের লক্ষ্যে করে ফাঁকা গুলি, টিয়ার সেল-রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন সংগঠনের ১০ নেতা-কর্মী আহত গুরত্বর আহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী হামলার শিকার হয়।

 

প্রেস বার্তায় অবিলম্বে প্রশাসনের ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণের মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ