• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী নির্বাচনে অবৈধ অস্ত্র ও পেশী শক্তি দিয়ে জয়ী হওয়ার সুযোগ দেয়া হবে না-দীপংকর তালুকদার

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018   Monday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, সাংগঠনিক দুর্বলতার সুযোগে গেল ২০১৪ সালে সাধারন নির্বাচনে জনসংহতি সমিতি (জেএসএস) অবৈধ অস্ত্র ও পেশী শক্তির মাধ্যমে ভোট ডাকাতি করে বিজয়ী হয়েছিল। আগামী নির্বাচনে সেই সুযোগ দেয়া হবে না। রাঙামাটিতে আওয়ামীলীগ অন্য যে কোন সময়ের চাইতে বর্তমানে শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

 

 

তিনি জনসংহতি সমিতির সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনের নির্বাচনে নৌকার প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

সোমবার বরকল উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও বরকল উপজেলা আওয়ামীলীগের নতুন কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা সদস্য সুবির কুমার চাকমা জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাত কুমার চাকমা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহারাজ আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ। এসময় উপজেলা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ