• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2018   Saturday

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বালুখালী ইউপি কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারে উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডশনের সহযোগিতায় আলোচনা সভায় ১২৯ নং কাইন্দ্যা মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ শংকর  দাস, বালুখালী ইউপি`র প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড মেম্বার মানিক্য চাকমা, ২নং মগবান ইউপি`র মেম্বার সজীব চাকমা। বক্তব্য দেন হিলফ্লাওয়ারে প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা ও বালুখালী ইউপি`র সচিব প্রকাশ তালুকদার।

 

আলোচনা সভায় ইউনিয়নের গ্রামবাসীসহ গ্রামীন সামাজিক সংরক্ষণ কমিটির প্রায় ২শ জন অংশ নেন।  আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয়।

 

সভায় বক্তারা গেল বছর ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে এবং বহু আহত ও অনেক সম্পক্তির ক্ষয়ক্ষতি হয়েছে যা দুঃখজনক। দুর্যোগের সময় নারী,শিশু ও প্রতিবন্ধিরা বেশী ঝুকিতে ছিল। তাই আগামীতে দুর্যোগের মোকাবেলায় সবাইকে আগাম প্রস্তুতি ও সাবধানতা অবলম্বন করতে হবে।

 

বক্তারা পাহাড় ধস ও দুর্যোগের হাত রক্ষা পেতে হলে অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধ করা ও প্রাকৃতিক সম্পদ  সুষ্ঠ সংরক্ষণের উপর জোর দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ