• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ইউপিডিএফের পূর্ণ স্বায়ত্তশাসন দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2018   Saturday

পূর্ণ স্বায়ত্তশাসনের দাবী জানিয়ে শনিবার রাঙামাটিতে পূর্ণ স্বায়ত্তশাসন দিবস পালন করেছে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

 

কতুকছড়ি হাফ বাজারে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সভাপতি ধর্মসিং চাকমা। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনীল চাকমা, রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমা, অসেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা, নারী নেত্রী কাজলী ত্রিপুরা প্রমূখ।


এর আগে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি হাফ বাজার এলাকায় প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি কুতুকছড়ি বাজার ঘুরে গিয়ে মহাপুরুম বিদ্যালয় গেটে শেষ। এতে ইউপিডিএফের সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন।


সমাবেশে পার্বত্য চুক্তি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধান নয় উল্লেখ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদন হলেও পাহাড়ের মানুষ নিজেদের অধিকার ফিরে পায়নি। পাহাড়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করা হলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালে ১০ মার্চ ঢাকায় প্রেস ক্লাবে সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামের পূর্র্ণ স্বায়ত্তশাসনের দাবী তুলেছিল দলটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ