• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে আর্ন্তজাতিক নারী দিবসের নানা কর্মসূচী শুরু
নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের জোরালো দাবী

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2015   Friday

আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে খাগড়াছড়িতে শুক্রবার থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসন, সনাক-টিআইবি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন-সমাবেশ-সেমিনার কর্মসূচি পালন শুরু করেছে।

 

নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এবং “ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক, দুর্নীতি রুখবেই” এই শ্লোগানে শুক্রবার শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত  মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনার কলি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ূয়া, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অধ্যাপক মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি শিল্পী সংসদ সভাপতি মো. আবুল কাশেম এবং আবৃত্তিশিল্পী সুপ্তা চাকমা।

 

এসময় সনাক সদস্য অধ্যাপক মধু মঙ্গল চাকমা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের নারীরা এখন বিভিন্নভাবে দেশের উন্নয়নে অবদান রাখছে। নারীর উন্নয়ন না হলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। নারীর অগ্রযাত্রার পথে বাঁধাসমূহ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এবারের দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র মূল প্রতিপাদ্য- “ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক, দুর্নীতি রুখবেই”। দুর্নীতির ক্রমবর্ধমান বিস্তৃতির কারণে, মানবিক মূল্যবোধের অবক্ষয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত বিবেকের ঘাটতি প্রভৃতি সমাজে ন্যায্যতা ও আইনের শাসনকে দুর্বল করে তুলছে যা নারীর প্রতি বৈষম্য ও তার অধিকার হরণে সহায়ক ভূমিকা পালন করছে। নারীকে ক্ষমতাহীন রেখে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধে জাগ্রত বিবেকের সমন্বিত প্রয়াসেই দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এসময় তিনি আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে টিআইবি’র ১১ দফা দাবি উত্থাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ