• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬কোটি ৬৩লক্ষ টাকা ব্যয়ে কালিন্দীপুর হতে হ্যাচারী সুখী নীলগঞ্জ সড়কে ব্রীজ নির্মাণ, ৮০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন হ্যাচারী এলাকায় জেলা পরিষদের কর্মচারী কোয়ার্টার ভবন নির্মাণ ও ৯৯লক্ষ টাকা ব্যয়ে পরিষদের সদস্যদের জন্য কোয়ার্টার ভবন নির্মাণ।

 

শহরের রাঙ্গাপানি সুখী নীলগঞ্জ হ্যাচারী এলাকায় এ প্রকল্প কাজের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা পরিষদেরর নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ভিত্তি প্রস্থর স্থাপনের আগে পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ব্রীজ ও ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুত প্রকল্প কাজ শেষ করার পরামর্শ  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ