• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

অসীম চাকমা,বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2018   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা ও র‌্যালী বের করা হয়।

 

“বঙ্গবন্ধুর জন্মদিন, রং ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যমা চাকমা, উপজেলা আ’লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেকুল মওলা, উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) কৌশিক চাকমা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া। আরও বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু প্রতিকৃতি অংকন প্রতিযোগি শিক্ষার্থীদের পুরস্কার বিরতণ করা হয়।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায়  বক্তারা বলেন, প্রধান আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে  তুলতে হবে। বঙ্গবন্ধু মানে একটি দেশের ইতিহাস। শিশুদেরকে তার আদর্শকে জানাতে হবে। তার আদর্শকে অন্তরে ধারণ ও লালন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর মত আদর্শবান ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে এবং শিশুদের সকল অধিকার রক্ষা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ