• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অপহৃত হিল ইউমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে
খাগড়াছড়ি ও রাঙামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018   Monday

অপহরনের ২৪ ঘন্টার পরও রাঙামাটির কতুকছড়ি আবাসিক এলাকা থেকে হিল ইউমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধার করা যায়নি। এদিকে অপহৃতদের উদ্ধারের দাবীতে গণতান্ত্রিক যুব ফোরামসহ ৩টি সংগঠনের পক্ষ থেকে আগামী বুধবার(২১ মার্চ) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে।


সোমবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির কতুকছড়ি আবাসিক এলাকা থেকে অপহৃত হিল ইউমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারে ও একাধিক মামলার আসামী তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।


প্রেস বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সর্বস্তরের জনগণ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই কর্মসুচি সফল করতে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।


এদিকে, হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরনের দুদিন পরও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় কুতুকছড়ি আবাসিক এলাকার উপর পাড়ায় জনমনে আতংক কাটেনি।


রাঙামাটির কতোয়ালী থানার সেকেন্ড অফিসার লিমন বোস জানান, মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার সংগঠনের পক্ষ থেকে অপহরনের বিষয়টি মৌখিকভাবে জানালেও লিখিতভাবে জানায়নি। তবে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে এবং এ অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গেল রোববার রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিএফের সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা গুলিবিদ্ধ হন। এসময় দুর্বৃত্তরা একটি মেসে অগ্নি সংযোগ করে দিয়ে হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ