• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2018   Thursday

পার্বত্য চট্টগ্রামে পাজাড়ী সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু এবং নব বর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, সান্তনা চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের ভারপ্রপ্ত পরিচালক রণেল চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় ৫এপ্রিল বিকাল ৪টায় রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ পর্যন্ত র‌্যালি ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ প্রাঙ্গণে র‌্যালি,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ