• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2018   Thursday

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, এম এক জব্বার, জুয়েল চাকমা, ডা: রাজেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন ক্লাব, সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বৈসুক, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে ১১এপ্রিল সকাল ৮টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীর সিদ্ধান্ত গৃহীত হয়।  এছাড়া টাউন হল প্রাঙ্গনে ঐতিহ্যবাহী ডিসপ্লে প্রদর্শন, পানি খেলা এবং বিকালে একই স্থানে গুনিজনদের সংবর্ধনা দেয়া ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ