• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ভদন্ত খেমাচারা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মিল্টন চাকমা,মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত খেমাচারা মহাথেরোর শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে। বিভিন্ন সম্প্রদায়ের হাজারো লোকের সমাগমে এক মিলন মেলায় পরিণত হয়েছে।


সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মহামুনি বৌদ্ধ বিহারে দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর মধ্যে প্রধান সংঘ নায়ক হিসেবে উপস্থিত ছিলেন, মনানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শোভনা মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমাসহ হাজারো পূণ্যার্থীর সমাগম ঘটে। দিনের প্রথমার্ধে পঞ্চশীল গ্রহন, সংঘদান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।


দ্বিতীয় পর্বে বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় দেশনা, ধর্মীয় আলোচনা, সোইং নৃত্যু ও বাজি ফাটিয়ে শ্মশানে আগুন দেওয়া হয়। দূরদুরান্ত থেকে আসা তৃষ্ণার্থ পূণ্যার্থীদের পিপাসা মেটাতে বিশুদ্ধ পানীয় লেবু ও তরমুজের শরবত দান করতে বিভিন্ন গ্রাম থেকে এসে যুবক-যুবতীরা পৃথক পৃথক স্থানে নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেন। পাহাড়ে বৌদ্ধ ধর্মালম্বীদের কোন বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করলে বৌদ্ধ সম্প্রদায়েরা এভাবে বিদায় জানান ।


প্রসঙ্গত: প্রয়াত ভদন্ত খেমাচারা মহাথের ৭৯ বছর বয়সে গেল মাসের ৩ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারণে সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারে পরলোকগত হন। তিনি ভিক্ষু অবস্থায় ৩১ (বর্ষাবাস) ওয়া পর্যন্ত মহামুনি বৌদ্ধ বিহারে অবস্থান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ