• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে অপহৃত দুই নারী নেত্রীকে উদ্ধারের দাবীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিবৃতি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2018   Sunday

রাঙামাটিতে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে নানিয়ারচর ও কুতুকছড়ির ১৮৮ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাক্ষরিত বিবৃতি প্রদান উপলক্ষে রোববার সংবাদ  সন্মেলনের আয়োজন করা হয়। 

 

রাঙামাটির সাপছড়ি ইউপি কার্যালয় সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে ১৮৮ জনের স্বাক্ষরিত জনপ্রতিনিধিদের বিবৃতি পড়ে শুনান ১০৯ নং সাপছড়ি মৌজার সহকারী হেডম্যান দীপন দেওয়ান। এসময় ৩নং সাপছড়ি ইউপি মেম্বার নমিতা চাকমা, কল্পনা চাকমা, ১০৯ মৌজার মহিলা কারবারী ডায়না চাকমা উপস্থিত ছিলেন। বিবৃতিতে নির্বাচিত ইউপি চেয়ার‌্যান,মেম্বার, হেডম্যান ও কারবারীরা স্বাক্ষর করেন। 

 

সংবাদ সন্মেলনে  অপহরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, অপহরনকারী সন্ত্রাসী দলটি নানিয়ারচরে প্রাক্তন মেম্বার অনাদী রঞ্জন চাকমা, ইউপিডিএফ সংগঠন প্লুটো চাকমাকে এবং খাগড়াছড়িতে মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে। তাছাড়া এই সন্ত্রাসী দলটি অনেক নিরীহ লোকজনদের অপহরন করে মুক্তিপণ আদায় করে। এ কথায় তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তা সশস্ত্র বাহিনী এলাকায় রাজত্ব কায়েম করছে। তাদের এসব দুস্কর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও থানায় মামলা দায়ের করা হলেও প্রশাসন এখনো সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেনি। ফলে সন্ত্রাসীরা বার বার খুন অপহরণের মতো নিকৃষ্ট অপরাধ করার সাহস পাচ্ছে। 

 

সংবাদ সন্মেলন অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের পরও প্রশাসন অপহৃতদের উদ্ধারের তৎপরতা ও অপহরনকারীদের বিরুদ্ধে গ্রহনে নীরবতা পালনে কড়া সমালোচনা করে অবিলম্বে দুই নেত্রীকে উদ্ধার, অপহরনের সাথে জড়িত তপন জ্যোতি চাকমা ও তার সহযোগীদের গ্রেফতার এবং সন্ত্রাসীদের মদদ দাতাদের বিরুদ্ধে আইনগত গ্রহনের দাবী জানানো হয়।

 

উল্লেখ্য, গেলো ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকা থেকে এক দল দুর্বৃত্ত  হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে অস্ত্রের মূখে অপহরণ করে। এসময়  দুর্বৃত্তদের গুলিতে ধর্ম সিং চাকমা আহত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ