• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সমাপ্ত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2018   Sunday

“বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এই শ্লোগানকে সামনে রেখে রোববার বিলাইছড়িতে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সমাপ্ত হয়েছে।

 

উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মোঃ জাফর সাদেক সিবলী। উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মনির হোসেন, বিলাইছড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়–য়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম. ২নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা ও বিলাইছড়ি থানার এস.আই মোঃ মনির হোসেন।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুদেব কুমার দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিলাইছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চক্রবর্তী, ১নং বিলাইছড়ি ইউপির মেম্বার ভদ্রসেন চাকমা এবং সততা সংঘের সদস্য ও বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিতু দাশ। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

 

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে  উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি বিরাজমান রয়েছে। তাই দুর্নীতি প্রতিরোধে আইনের সুশাসনের পাশাপাশি জনগণকে উদ্ভুদ্ব করতে হবে। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতনতার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

 

উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে  গেল ২৬ মার্চ থেকে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতার  আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ