• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2018   Monday

রাঙামাটিতে অপহৃত হিল দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে তিন নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বানে সোমবার কাউখালী, নানিয়ারচর, লংগদুসহ বন্দুকভাঙ্গা, সাপছড়ি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তবে কর্মসূচিতে এইচএসসি পরীক্ষা-পরীক্ষার্থীদের আওতামুক্ত রাখা হয়।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ক্লাশ বর্জন কর্মসূচির সমর্থনে নানিয়ারচর,লংগদু,কুতুকছড়ি ও সাপছড়ি এলাকার প্রায় স্কুল বন্ধ রাখা হয়। এছাড়া কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়, হারাঙ্গী উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, শীলছড়ি জুনিয়র স্কুল এবং ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে ক্লাশ বর্জন কর্মসূচিতে সামিল হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দুই নেত্রীকে উদ্ধারপূর্বক অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য,গেল ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক নামক স্থান থেকে একদল সন্ত্রাসী হিল উইমেন্সফেডাারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মষিং চাকমা আহত হন। অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে গেল ৩০ মার্চ  নানিয়ারচরে তিন নারী সংগঠনের ডাহা  হামলা চালিয়ে ভ-ুল করে দেয়া হয়। উক্ত হামলার প্রতিবাদে ও দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে ঐদিন তিন নারী সংগঠন  নানিয়ারচর ও কাউখালী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ