• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পাহাড়ে সামাজিক উৎসবকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানমালার আয়োজন
রাঙামাটিতে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু মেলা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2018   Thursday

পাহাড়ের প্রধান সামাজিক উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু মেলা শুরু হয়েছে।

 

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উৎসব শুরু হবে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে মেলার উদ্ধোধক  ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্ণেল রেদওয়ানুল হক, জেলা পরিষদ সদস্য হাজী মূছা মাতব্বর, অংশিপ্রু চৌধুরী, ত্রিদিব  কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, চানমুনি তংচঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য  স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখো, পাংখোয়া জনগোষ্ঠীর লাল চুয়াচ লিয়ানা পাংখোয়া ও উন্নয়ন কর্মী লাল সোয়াক লিয়াানা পাংখোয়া। স্বাগত বক্তব্যে রাখেন রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা।

 

এর আগে একটি র‌্যালী রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাঙামাটি   সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ। পরে আদিবাসী শিল্পীদের নৃত্যু ও ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গোরিয়া নৃত্যূ পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও  পাহাড়ের সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়-চোপড়সহ নানান সামগ্রীর স্টল বসানো হয়েছে। এছাড়া তিন ব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা ঐতিহ্যবাহী পাচন রান্না,চাকমা নাটক(ধনপুদি),  ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলানায়তনে  জুম ফুল থিয়েটারের পরিবেশনায় ধনপুদি মঞ্চস্থ হবে।   

 

বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উদযাপন কমিটির ৩ দিনের অনুষ্ঠানমালা:

সামাজিক উৎসবকে ঘিরে আগামী ৯ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উদযাপন কমিটির উদ্যোগে বনার্ঢ্য র‌্যালী, ঐতিহ্যবাহী বলি খেলা, নদীতে ফুল ভাসানো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ এপ্রিল রাঙামাটি পৌর চত্বর থেকে জেলা শিল্প কলা পর্ষন্ত র‌্যালী। 

 

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ২৯৯নং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য  বাঞ্ছিতা চাকমা। আগামী ১০ এপ্রিল ৫ টায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১১ এপ্রিল সাড়ে ৩টায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলিখেলা এবং ১২ এপ্রিল  ভোর সাড়ে ৬টায় রাজবাড়ি ঘাট পারপারের বনবিহার পূর্বঘাটে ফুল ভাসানো।  এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন পাহাড়-মহল্লায় খেলাধুলা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ