• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাহাড়ীদের বিজু, সাংক্রাইন, বৈসুক,বিষু বর্জনের ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2018   Saturday

রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পাহাড়ী গ্রামে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দশ মাসেও বাড়ী ঘর নির্মাণ করে না দেওয়ার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বিজু, সাংক্রাইন, বৈসুক,বিষু বর্জনের ঘোষনা দিয়েছে ক্ষতিগ্রস্ত ২১৩ পরিবার।

 

শনিবার খাগড়াছড়ি জেলা ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদানকালে ক্ষতিগ্রস্ত পরিবার এ ঘোষনা দেন।

 

ক্ষতিগ্রস্তরা আরো বলেন, যে জায়গা ঘরবাড়ি না থাকায় মানবেতর ও অর্থ অভাবে জীবন করছি সেই জায়গায় এই আনন্দ উৎসব করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবারের এই উৎসব আননন্দের পরিবর্তে বিষাদে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়ে এই উৎসব বর্জন করতে বাধ্য হচ্ছি। 

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা কার্যালয় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে দেন লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গলকান্তি চাকমা, খাগড়াছড়ির পেরাছড়ি ইউপি চেয়ারম্যান তপন কান্তি ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত মনি শংকর চাকমা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির সদস্য নিপুল কান্তি চাকমা, কালা ত্রিপুরা ও মঞ্জু লাল দেওয়ান।

 

পরে লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১৩ পরিবারকে খাগড়াছড়ি জেলা ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির পক্ষ থেকে প্রতি পরিবারকে এক হাজার টাকা করে ২লাখ ১৩ হাজার অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

 

উল্লেখ্য, গেল বছর ২ জুন স্থানীয় যুবলীগ নেতা নূরুল ইসলাম নয়কে হত্যাকান্ডকে কেন্দ্র করে লংগদু উপজেলার তিনটি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগ করা হয়। এতে ২১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।  এর মধ্যে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে ১৭৬টি ঘরবাড়ী নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখণো পর্ষন্ত তার বাস্তবায়ন হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ