• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2018   Saturday

 শনিবার খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ, পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্বাস্থ্যা বিভাগের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উন্নয়ন কর্মীরা  অংশ গ্রহন করে। র‌্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা সিভিল সার্জন ডা. শওকত হোসেন’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চাহেল তস্তরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চুঞ্চুমনি চাকমা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: নয়নময় ত্রিপুরা।

 

পরে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ