• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিঝু উপলক্ষে বয়স্ক ও দুঃস্থ মানুষের পাশে মনাটেক এর “লুডিক”

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2018   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে ২০১৫ সালে এলাকার একঝাঁক তরুণ উদ্যেমী ব্যক্তিদের নিয়ে “নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি” শ্লোগানকে উদ্বুদ্ধ হয়ে গঠন করা হয় একটি সেচ্ছাসেবী সংগঠন “লুডিক”।

 

এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন ও নানাভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর চৈত্র সংক্রান্তির সময় পাহাড়িদের একমাত্র উৎসব বিঝু’কে সামনে রেখে ১০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় লুডিক এর সহযোগিতায় নির্মিত বিশ্রামাগারে বয়স্ক ও দুঃস্থ পরিবারের মাঝে  আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, স্থানীয় কার্বারী মিলন কান্তি খীসা, ইউপি সদস্যা চম্পা চাকমা, রতœ উজ্জ্বল চাকমা, ভগদত্ত চাকমাসহ লুডিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

আলোচনায় বক্তারা বলেন, চাকমা ভাষায় লুডিক শব্দটির আভিধানিক অর্থ ‘ছরি’ । সাধারণ অর্থে লুডিক’কে  বৃদ্ধ, অন্ধ কিংবা পঙ্গু মানুষের একমাত্র ভরসা হিসেবে যে লাঠি ব্যবহার করা হয় চাকমা ভাষায় সেটিকে লুডিক হিসেবে জানি। তাই এ সংগঠনটিও গরীব ও অসহায় মানুষের পাশে থেকে লুডিক এর মতো কাজ করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বলে জানান। তারা আরো বলেন, এ সংগঠনটি অরাজনৈতিক ও একটি সেচ্ছাসেবী সংগঠন। লুডিক এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন তারা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ