• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ আহরণ-বিপননে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2018   Sunday

আগামী পহেলা মে রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদ থেকে সকল প্রকার মাছ শিকার, পরিবহণ ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


রোববার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।


এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক নৌ-বাহিনীর কমান্ডার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, সহকারি পুলিশ সুপার মোঃ ইউছুপ সিদ্দিকী, সদর উপজেলার ইউএনও মোছা: সুমনী আক্তার, এনডিসি সৈয়দ মাহাবুবুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদা আক্তারসহ মৎস্য অধিদপ্তর, কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ি, স্থানীয় জেলেদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


সভা সূত্রে জানা যায়, হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন ও বিকাশের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মাছের প্রাকৃতিক প্রজননের স্বার্থে প্রতিবছর এই প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাধারণত এই নিষেধাজ্ঞা তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ