• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বিজিবির উদ্যোগে আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা

পুলিন বিহারী চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2018   Sunday

বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তে কোন পাচারকারী ও সন্ত্রাসীদের আস্তানা তৈরি করার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতেবিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। পাচারকারী, চাঁদাবাজী, জঙ্গি ও সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি প্রশাসনকে সাহায্য সহযোগিতা করতে হবে।

 

রোববার রাঙামাটির বরকল উপজেলা সদরের ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়নের কনফারেন্স কক্ষে আয়োজিত আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম (এএফডব্লিউসি,পিএসসি) এসব কথা বলেন।

 

বরকল ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বরকল জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ ফরহাদ হারুন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহম্মদ, বরকল মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূর হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মামুন রেজা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা, ব্যবসায়ী সুবিমল চাকমা ও বরকল হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দোলন দাশবক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এলাকার বিদ্যুতের সমস্যা, কাঠ-বাশঁ পরিবহন, বরকল বাজারের অগ্নিনির্বাপক সরজ্ঞাম, গণ-শৌচাগার সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সেক্টর কমান্ডার এসব কথা শুনে যতদূর সম্ভব উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন বলে অভিমত ব্যাক্ত করেন।

 

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার ফরহাদ হারুন চৌধুরী বলেন বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সীমান্তে নারী-শিশু পাচার, অস্ত্র পাচার রোধ, চাঁদাবাজী, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে না পারলে সীমান্ত রক্ষা করা যেমনি সম্ভব নয় তেমনি এ দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়বে। তাই এদের রোধ করতে তিনি সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

 

 তিনি আরও বলেন এ দূর্গম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে হলে বিভিন্ন চাষাবাদের উপর গুরুত্ব দিতে হবে।  এ ব্যাপারে বিজিবি সর্বাত্ত্বক সাহায্য সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ