• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের সংঘাতে সাধারণ মানুষ শংকিত- দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2018   Sunday

পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের মধ্যে রক্তাক্ত সংঘাত বেড়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষ আজ শংকিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

তিনি বলেন,পার্বত্য শান্তি চুক্তির সুফল সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হলে আগে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এখানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি যতদিন বন্ধ হবে না, ততদিন জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার অধিকারও পাবেনা। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্যসহ পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নের জন্য শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ী-বাঙ্গালী সকলকে ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রবাজি-চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

শনিবার সীমান্তবর্তী বরকল উপজেলাধিন ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বরকলের সাবেক উপজেলা চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবির কুমার চাকমা, আওয়ামীলীগ নেতা প্রভাত কুমার চাকমা, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনর রশিদ, ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জামাল, ছোট হরিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের সময় বিএনপি জামায়াত জোট চুক্তির ঘোর বিরোধিতা করেছিলো। তারা এই চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে পার্বত্য অঞ্চল থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দেয়া হবে বলে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছিলো। কিন্তু পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পরও কোন বাঙ্গালীকে এ অঞ্চল থেকে চলে যেতে হয়নি। এখানে পাহাড়ী-বাঙ্গালীরা সবাই চাকুরী পাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে। বিএনপি জামায়াতের ধাপ্পাবাজি জনগণ বুঝে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ