• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় অগ্নিকান্ডে ১২টি বসত ঘর ভূস্মিভূত

Published: 22 Apr 2018   Sunday

লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের একদম দূর্গম এলাকায় অবস্থিত রেয়ং ম্রো পাড়ায়  অগ্নিকান্ডে ১২টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। গেল শনিবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুপুর এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

জানা যায়,গেল শনিবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুপুরের দিকে রেয়ং ম্রো পাড়ার  ইয়াংরিং ম্রো`র ঘরের চুলার আগুণ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ মহুর্তে মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এতে ১২টি বসত ঘর ভস্মিভূত হয়।  ক্ষতিগ্রস্তরা  হলেন, মাংক্রাত ম্রো, মাংপা ম্রো, ওই ওয়াই ম্রো, তুই তুই ম্রো, ইয়াং রিং ম্রো, মেন ওয়াই ম্রো, মেন থক ম্রো, নিয়াপু ম্রো, মেনলাক ম্রো, লেংপুং ম্রো, ভানয়াং ম্রো, মেন কিয়াং ম্রো।

 

উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান চাচিং প্রু মার্মা জানান,রূপসীপাড়া ইউনিয়নের দূর্গম এলাকায় অবস্থিত রেয়ং ম্রো পাড়াটি। এ এলাকার সাথে কোন রকম যোগাযোগ গড়ে না উঠায় রূপসীপাড়া বাজার থেকে হেঁটে  এলাকায় যেতে চার ঘন্টার অধিক সময় লাগে। তার কারণে একদিন পরে(রোববার) অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ার সংবাদটি পেয়েছি। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকাটি উপজেলার ত্রাণ শাখায় পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারকে এক বস্তা চাউল ও একটি করে কম্বল দেয়া হয়েছে।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জানান, রান্না ঘরের চুলার আগুণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে রেয়ং পাড়ায় ১২টি বসতঘর পুড়ে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ