• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবীতে
খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে শান্তিপূর্ন সকাল-সন্ধ্যা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2018   Monday

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত  হয়েছে। খাগড়াছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ।

 

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা  হরতাল চলাকালে  দূর-পাল্লার  ও আভ্যন্তরীন সড়কে কোন যানবাহন চলাচল করেনি ও শহরের দোকানপাট বন্ধ ছিল। হরতালে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশী ব্যবস্থা জোরদার ছিল পুরো জেলা জুড়ে। হরতাল চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান হরতাল শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, গেল ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন ব্যবসায়ী। নিখোঁজের ৭দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।   শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে অপহৃতদের অক্ষত উদ্ধারের দাবী জানিয়ে অপহৃতদের পরিবার ও বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এ হরতাল ঘোষনা দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ