• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে জেলেদের বহুদিনের প্রতিক্ষিত বরফকল উদ্বোধন

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018   Wednesday

সরকারি রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম কাপ্তাই হ্রদ থেকে আহরিত বিপুল পরিমাণ মাছ সুষ্টভাবে সংরক্ষনের লক্ষে বুধবার খাগড়াছড়ির মহালছড়িতে বহুদিনের প্রতীক্ষিত বরফ কল উদ্বোধন করা হয়েছে।

 

 ফিসারীঘাট এলাকায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর বরফ কলের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা বিপনন কেন্দ্র ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই হ্রদ উন্নয়ন ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, কমান্ডার(জি), এএফডব্লিউসি পিএসসি বিএন।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জবায়েরুল হক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপজেলা কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ উপজেলার সকল জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহালছড়ি মৎস্য অবতরণ ঘাটের ইনচার্জ মোঃ নাসরুল্লাহ।

 

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি স্থানীয় মৎস্য ব্যবসায়িদের মতবিনিময় করে তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের গুণগত মান ঠিক রেখে সুন্দরভাবে সুনামের সহিত ব্যবসা পরিচালনার অনুরোধ জানিয়েছে তিনি।

 

মহালছড়ির জেলে আবদুল মজিদ জানান, মহালছড়ি উপজেলার বিএফডিসি কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ এর আপ্রাণ প্রচেষ্টায় বরফকলটি চালু করে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

 

বিএফডিসি মহালছড়ি উপজেলা কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, সামান্য কিছু যন্ত্রপাতি না থাকায় দীর্ঘদিন থেকে বরফকলটি অকেজো অবস্থায় ছিলো। মহালছড়ি জেলেদের ব্যাপক আবদার এর কারণে এবং উর্দ্ধতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আজ সেই প্রতীক্ষার দিন শেষ হলো। যে বরফকলটি আজ উদ্বোধন করা হলো সেটি মহালছড়ি জেলেদের পর্যাপ্ত চাহিদা পূরণ করতে সক্ষম হবে। বরফকলটি মহালছড়িতে চালু হওয়ায় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা প্রচুর সুবিধা ভোগ করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ