• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার জরুলী আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাদিম সরোয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনসহ আট ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভা সূত্রে জানা যায়,গেল ১৫ এপ্রিল জেএসএস( এমএনলারমা) ও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে  ব্যাপক ধারণ করলে রুপকারী , বালুখালী, ও সাজেক ইউনিয়ন সহ মোট ৪৯ পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে ঘরছারা করে দেয় ইউপিডিএফ। পরে তারা বাবু পাড়া কমিউনিটি সেন্টারে আশ্রয় নেয়। গেল ২২ এপ্রিল ২১ পরিবার নিজ বাড়ীতে ফিরে গেলে তাদের আবার তাড়িয়ে দেয়। ১৮ এপ্রিল বালুখালীতে দুই গ্রুপে কয়েক ঘন্টা বন্দুক যুদ্ধ চলাকালে দুই জন আহত হওয়ার খবর পাওয় যায়। আইন-শৃংখলা সভায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোসহ গুরুত্বরোপ করেন।

 

সভায় ৩ সদস্য একটি কমিঠি  গঠন করা হয়। কমিটিতে রয়েছেন কাচালং ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান,  ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও বাঘাইছড়ি প্রেস ক্লাবের উপদেষ্টা  গিয়াস উদ্দিন মামুন। এ কমিটি আঞ্চলিক সংগঠনের সাথে আলাপ করে শান্তি শৃংখলা উন্নতিতে কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ