• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2018   Saturday

বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শনিবার রাঙামাটিতে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উল্লেখ্য, বৌদ্ধ ধর্মমতে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে এই দিনে তথা বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বুদ্ধত্ব তথা বোধিপ্রাপ্ত হন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ন দিন।


পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি সদর ও পৌর শাখার উদোগে শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহারের ধর্মশালায় আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। সভার পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ধর্মকীর্তি মহাথোর সভাপতিত্বে বক্তব্যে পার্বত্য ভিক্ষু সংঘের সাধারন সম্পাদক শুভদর্শী মহাথেরো ও আদিবাসী ফোরামের পার্বত অঞ্চল শাখার সভাপতি প্রৃকতি রঞ্জন চাকমা। এর আগে বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা,বুদ্ধ মূর্তি দান, সংঘাদান নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মালোচনা শেষে সূত্র পিঠক,বিনয় পিঠকসহ পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা প্রতিযোগিতার অংশ গ্রহনকারী বিজয়ী শিশু-কিশেরদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথিরা।


এর আগে সকালের দিকে রাঙামাটি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ধর্মীয় শোভাযাত্রার ফিতা কেটে উদ্ধোধন করেন উষাতন তালুকদার এমপি। পরে কলেজ মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মৈত্রী বিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ