• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে নবরত্ন সূত্রপাঠ

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2018   Saturday

শনিবার  বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে নবরত্ন সূত্রপাঠ, বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) ও বিভিন্ন দানীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ধর্মীয় অনুষ্ঠানে প্রথম পর্ব সকালে বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) উপলক্ষে বুদ্ধ পূজা, সংঘ দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করা হয়।  বিকালে  দ্বিতীয় পর্বে অর্থাৎ নবরতœ বা নবগ্রহ সূত্রপাঠ অনুষ্ঠান শুরু করা হয়।

 

অনুষ্ঠানে নবরতœ বা নবগ্রহ সূত্রপাঠ বিভিন্ন ভয়, উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জগতের সকল প্রাণীর হীত ও মঙ্গলের জন্য পাঠ করা হয়। যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ ভিক্ষুরা এক সংঘ (কমপক্ষে চার জন) মিলে সমবেত সুরে এই সূত্রপাঠ করেন।

 

 বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র বৌদ্ধ ভিক্ষু সংঘ পৃথিবীর সকল প্রাণীর হিত ও মঙ্গলের জন্য সমবেত সুরে নবরত্ন বা নবগ্রহ সূত্রপাঠ করে শুনান। এবং নবরত্ন বা নবগ্রহ সুত্রপাঠ শ্রবণ ফল ও বিভিন্ন দানের ফল সম্পর্কে উপস্থিত দায়ক দায়িকাদের উদ্দেশ্যে মূল্যবান ধর্মীয় দেশনা প্রদান করেন। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ