• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামার দূর্গম এলাকা আলোকিত করতে সোলার বিতরণ করলেন বীর বাহাদুর এমপি

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2018   Sunday
no

no

লামা উপজেলার সরই ইউনিয়নে  শনিবার বিকালে বিদ্যুৎ বিহীন পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সৌর বিদ্যুৎ এবং দুস্থ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

 

শনিবার লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সৌর বিদ্যুৎ ও স্প্রে মেশিন বিতরণ করেন।

 

ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লামা উপজেলা আওয়ামীলীদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মো. জসিম উদ্দিন, বাথোয়াইচিং মার্মা সহ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে কয়েক হাজার পাহাড়ি-বাঙ্গালী জনগণ অংশ নেয়।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিহীন ৪২টি পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ ও ১০০ দুস্থ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্রগ্রামে দীর্ঘ বছর ধরে যারা পাহাড়ে বসবাস করছে, কাগজ না থাকলেও তারাই ভূমিপূত্র। নতুন করে কেউ নামে বেনামে কাগজ এনে পূর্বে বসবাসরতদের উচ্ছেদ করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করবে প্রশাসন। পার্বত্য এলাকায় কোন ভূমিদস্যুদের আশ্রয় দেয়া হবে না। সরকারী যত সুযোগ সুবিধা রয়েছে তা পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করা হবে।

 

অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারো ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের উন্নয়নে বিশেষ নজর রয়েছে। তাই দেশের চলমান উন্নয়নকে ধারাবাহিক রাখতে নৌকা ছাড়া বিকল্প নাই। যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য সেবা, শিক্ষা বিস্তার ও খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ পাহাড়ের মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ