• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2018   Monday

রামগড়ে সাম্প্রদায়িক হামলা  প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও  বিচারের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সহ তিনটি সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা কার্যালয় প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফ-এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ক্ষুদ্র ক্ষদ্র জাতিসত্তা জনগণ কোথাও নিরাপদ নয়। দেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে গুম-খুন-অপহরণ, বাড়ী ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের মত ঘটনা অহরহ ঘটছে। সেই সাম্প্রদায়িক গোষ্ঠীদের মদদ দিয়ে যাচ্ছে একটি মহল।

 

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

 

রোববার রাতে রামগড় উপজেলা সদর ইউনিয়ন লালছড়ি সাধু পাড়ায় ত্রিপুরা অধ্যুষিত পাহাড়িদের গ্রামে এক দল পূর্নবাসিত বাঙালী প্রবেশ করে বাড়ী-ঘরে হামলা-ভাঙচুর-তল্লাশি ও ব্রজ কুমার ত্রিপুরা নামের এক জনকে বাড়ী থেকে ধরে নিয়ে যায় বলে প্রেস বার্তায় অভিযোগ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ