• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে মহান মহান দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2018   Tuesday

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাঙামাটি ঘাগড়া শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।

 

চট্টগ্রাম শ্রম কল্যাণ কেন্দ্রর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রাজীব কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এর আগে একটি র‌্যালী রাঙামাটি পৌরসভা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন দিয়েছিলেন শ্রমিকরা। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর ৮ ঘন্টা কাজ করার অধিকার প্রতিষ্ঠিত হয়।

 

সভা বক্তারা শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে কর্মক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি প্রদানসহ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ