• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহন
মঙ্গলবার বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৭৫তম জন্ম দিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2018   Monday

মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৭৫তম জন্ম দিন। রাঙামাটিতে প্রথমবারের মতো বীর শ্রেষ্ঠের জন্ম দিন  উদযাপনের লক্ষে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

 

উল্লেখ্য. বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১মে ফরিদপুর জেলার মধুখালী থানার আওতাধীন সালামতপুর (বর্তমানে রউফ নগর ) গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মুন্সী মেহেদী হাসান এবং মাতার নাম মকিদুন্নেছা। মুন্সী আব্দুর রউফ তাঁর পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। তাঁর দুইবোন হলেন হাজেরা বেগম ও জোহরা বেগম। তিনি তৎকালিন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ইপিআর) সৈনিক পদে চাকুরি জীবন শুরু করেন। পরে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পেয়েছিলেন। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে চেঙ্গী খালের পাড়ে পাকিস্তানি বাহিনীর সাথে বীর দর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার মহান মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মুন্সী আব্দুর রউফকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভুষিত করে।

 

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৭৫ তম জন্ম দিন উপলক্ষে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডস্থ আইসিডিপি কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। 

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল জানান, প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র জন্মদিন পালনের উদ্যোগ  নেয়া হয়েছে। গেল ২০ এপ্রিল প্রথমবারের মত রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে তাঁর শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

 

তিনি আরো জানান, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ