• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মাইক্রোবাস চালক সজবি হত্যাকারীদরে গ্রপ্তোর ও অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধাররে দাবীতে
খাগড়াছড়তিে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2018   Saturday

 

মাইক্রো চালক সজিব হত্যাকারীদের গ্রেপ্তার ও অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধারের দাবীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালী ছাত্র পরিষদ। শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচীর ঘোষনা দেয়া হয়েছে।

 

মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। পার্বত্য অধিকার ফোরামের আহবায়ক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা,পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙ্গা আহবায়ক হেলাল উদ্দিন ও কলেজ প্রতিনিধি মো: ইব্রাহীম খলিল ও সোহেল রানা প্রমূখ।

 

বক্তারা, ইউপিডিএফকে নিষিদ্ধের দাবী জানিয়ে অচিরেই অপহৃত ৩ বাঙ্গালী ব্যবসায়ী উদ্ধার ও মাক্রোবাস চালক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী এবং সেই সাথে  রোববারের মধ্যে জড়িতদের আটক করতে ব্যর্থ ও অপহৃতদেদর উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচীর দেওয়ারও ঘোষনার হুমকি দেন। 

 

উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাক্রোবাস যোগে যাওয়ায় পথে রাঙামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান  তপন জ্যোতি চাকমা বর্মা ও মাক্রোবাস চালক মো: সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়। এছাড়া গেল ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে ৩ বাঙ্গালী ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ