• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লামায় এসএসসি`তে পাশ ৫৩৩ ফেল ৪৯০ জন

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2018   Sunday

লামায় এসএসসি পরীক্ষায় ১০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ শত ৩৩জন পাশ ও ৪৯০ জন ফেল করেছে। এর মধ্যে শতভাগ পাশ করেছে দূর্গম এলাকার একটি বিদ্যালয় । তৎমধ্যে তিনটি বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।


লামা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, এবারের এসএসসি পরীক্ষায় ১০টি বিদ্যালয় ও দাখিল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৪ টি মাদ্রাসাী মোট ১১শত ৭১জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে লামামূখ উচ্চ বিদ্যালয়। এ ছাড়া কোয়ান্টাম কসমো স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬জন, লামা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬জন ও চাম্বি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন ছাত্র-ছাত্রী। লামামূখ উচ্চ বিদ্যালয়ের পাশের হার- ২৯ %,গজালিয়া উচ্চ বিদ্যালয়- ৩৮ %, হায়দারনাশী উচ্চ বিদ্যালয় -৪৮ %, ফাইতং উচ্চ বিদ্যালয় -৫৬ %, ইয়াংছা উচ্চ বিদ্যালয় -৫৭.৪ %, চাম্বি উচ্চ বিদ্যালয়- ৫৮.৮ %, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়- ৫৯.৫ %, লামা সরকারী উচ্চ বিদ্যালয়- ৬১ %, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়- ৬৩ %, কোয়ান্টাম কসমো স্কুল- ১০০%। এ ছাড়া ৪ টি মাদ্রাসার মধ্যে লাইনঝিরি মাদ্রাসা- ৭৭.২%, লামা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা- ৯৪.২ %, হায়দারনাশী মাদ্রাসা- ৯৭.৩৬ %, তামেরী মিল্লাত মাদ্রাসা- ১০০ %।


লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমী বলেন, বিদ্যালয় গুলোতে শিক্ষক স্বল্পতার কারণে এবারের এসএসসি`র ফলাফল খারাপ হয়েছে। আগামীতে পাশের হার বাড়েতে উপজেলা প্রশাসন থেকে সকল ব্যবস্থা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ