• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় বাইরের উপজেলা চাকুরী প্রার্থীদের নিয়োগের অভিযোগে ডিসি`র বরাবর স্মারকলিপি

Published: 07 May 2018   Monday

লামা উপজেলার স্থানীয় চাকুরী প্রার্থীদের প্রাধান্য না দিয়ে বাইরের জেলা ও উপজেলার চাকুরী প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগে বান্দরবানের স্থানীয় এনজিও তৈমু ও তাজিংডং এর বিরোদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


সোমবার দুপুর ১২টার সময় স্মারকলিপিটি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে এ জান্নাত রুমি মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।


৭২ জন চাকুরী প্রার্থী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়,বান্দরবানের স্থানীয় এনজিও তৈমু ‘স্যাপলিং’ প্রকল্পের অধিনে লামা উপজেলার ৪টি ইউনিয়ন গজালিয়া, সরই, রুপসীপাড়া ও লামা সদরে ৪০ জন ফিল্ড ফ্যাসিলিটেটর, ৭২ জন স্বাস্থ্য কর্মী ও ৭ জন সিল্টক এজেন্ট নিয়োগে গত ৩০ এপ্রিল ২০১৮ইং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি এনজিও তাজিংডং লামা পৌরসভা, ফাঁসিয়াখালী, আজিজনগর ও ফাইতং ইউনিয়নে ৪০ জন ফিল্ড ফ্যাসিলিটেটর, ৬৮ জন স্বাস্থ্য কর্মী, ৫ জন সিল্টক এজেন্ট নিয়োগে গত ২৫ এপ্রিল ২০১৮ইং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।


স্মারকলিপিতে আরো অভিযোগ করা হয়, এনজিও সংস্থা তৈমু ও তাজিংডং এর কর্মকর্তারা লামা উপজেলার স্থানীয় ছেলে-মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য উপজেলার চাকুরী প্রার্থীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।


এ বিষয়ে এনজিও সংস্থা তৈমু`র বান্দরবানের নির্বাহী পরিচালক বিরেন্দ্র ত্রিপুরার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান,কারিতাসের সেপ্লিং প্রকল্প কাযর্ক্রম বাস্তবায়নে কয়েক মাস পূর্বে তৈমুর সাথে চুক্তি হয়। নিয়ম অনুযায়ী নিয়োগ দিলেও সেপ্লিং প্রকল্পের ট্রেনিং প্রাপ্ত কর্মীদের নিয়োগ দেয়া হবে। তাজিংডং এনজিও`র বান্দরবানের নির্বাহী পরিচালক চিংসিং মার্মা একই কথা জানিয়েছেন।


লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ জান্নাত রুমি বলেন, এনজিও তৈমু তাজিংডং এর বিরোদ্ধে স্মারকলিপিটি তিনি গ্রহন করেছেন। বান্দরবান জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ