• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী নব্য মুখোশ বাহিনীকে ভেঙে দেয়ার দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2018   Monday

ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী নব্য মুখোশ বাহিনীকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারো অশান্তি ও অরাজকতা সৃষ্টি না করে অবিলম্বে এ সংগঠনকে ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা।


সোমবার নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরান ধন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবী জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়,একটি বিশেষ রাজনৈতিক দলকে দমন বা দুর্বল করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গুটি হিসেবে ব্যবহার করে রাজনৈতিক খেলা খেলছে। তাই অবিলম্বে এই জঘন্য ও রক্তপাতময় খেলা বন্ধ করা দরকার বলে দাবী জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।


বিবৃতিতে আরো বলা হয়, নানিয়াচরের বেতছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী নব্য মুখোশ বাহিনীর প্রধান তপন জ্যোতি চাকমা বিভিন্ন খুন ও অপহরণ মামলার পলাতক আসামী। তার নিহত হওয়ার পরও এই মুখোশ বাহিনীকে পুনর্গঠন করে দিয়ে শাসক গোষ্ঠী জনগণের প্রতি নতুন একটি অশুভ বার্তা দিয়েছে।


পুনর্গঠিত নব্য মুখোশ বাহিনীর কমিটির নেতারা বিভিন্ন ফৌরদাজী মামলার আসামী উল্লেখ করে বিবৃতিতে অভিযোগ করা হয়,পুনর্গঠিত নব্য মুখোশ বাহিনীর সর্দারদের সবার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে। সদ্য গঠিত কমিটির প্রধান শ্যামল কান্তি চাকমা  একজন অস্ত্র চোরা কারবারী, কয়েক দিন পূর্বে তিনি অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ে উপরের নির্দেশে ছাড়া পেয়েছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক উজ্জল কান্তি চাকমা ওরফে দাজ্যা হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের সাথে জড়িত। এছাড়া তাদের উভয়ের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, একটি সংগঠন বা দল যে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয় সেই অনুযায়ী তা গঠন বা পুনর্গঠন করা হয়নি। একটি বিশেষ মহলের নির্দেশে সংস্কারবাদী নামে পরিচিত জেএসএস এমএন লারমা দলের এক শীর্ষ নেতা নব্য মুখোশ বাহিনী পুনর্গঠনের কাজটি করে দিয়েছেন। কোন সম্মেলন বা মিটিং করে এই কমিটি পুনর্গঠন করা হয়নি। শুধু কিছু নাম লিষ্ট করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ