• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে নির্বাহী অফিসারের বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2018   Tuesday

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের বিদায় ও নবাগত নির্বাহী অফিসার মো: রুহুল আমিনকে বরণ উপলক্ষে সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সোমবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে  সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সমন্বিত সংবর্ধনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:দিলজার হোসেন। বক্তব্য রাখেন সমন্বিত সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা শাহদাৎ হোসেন চৌধিরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনী ভূষন ত্রিপুরা, ক্রীড়া পরিদের সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবু প্রমুখ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়াগ্গা টি স্টেটের পরিচালক আমিনুর রসিদ কাদেরী,উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি খুরশিদ আলম কাদেরী,অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধিরী, খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চিরনজিত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার,হেডম্যান সমিতির সহ সভাপতি থোয়াই অং মারমা, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, মোশারফ হোসেন, ঝুলন দত্ত, নুর হোসেন মামুনসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংবর্ধনা সভার পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত শিল্পী ফারজানা ইসলাম লিপি ও তানিয়ার কন্ঠে গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ