• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

আন্তর্জাতিক নার্সিং ডে উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2018   Saturday

আন্তর্জাতিক নার্সিং ডে উপলক্ষে শনিবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি। বক্তব্যে রাখেন নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রিতা রানী বড়–য়া, নার্সিং ইনস্টিটিউটের গেস্ট লেকচারার উত্তম কুমার লোধ, নার্সিং ইনস্ট্রাক্টর কৃষ্ণা চাকমা, আবদুল গফুর, সিনিয়র স্টাফ নার্স শুভ্রা দাশ। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহনাজ পারভিন লিজা ও জয়া দত্তের পরিচালনায় এতে ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধরা বীথি। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্লোরেন্স নাইটিংঙ্গেল মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে বিশে^র বুকে এক এখনো অমর হয়ে আছেন। আজ তাঁরই দেখানো পথে বিশে^র হাজার হাজার শিক্ষার্থী এ পেশায় নিজেকে আত্বনিয়োগ করে মানবসেবা করে যাচ্ছে। নার্সিং শুধু একটি পেশা নয়; এটি মানবসেবাও। তাই যারা এ পেশায় নিজেকে আত্বনিয়োগ করেছে তারা প্রত্যোকেই মানবতার জন্যই কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ