• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহার পালি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ৩০লক্ষ টাকা বাস্তবায়নে কাউখালী উপজেলাধীন ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহার পালি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।


কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, স্বধর্ম বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি মনি চাকমা, প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ চাকমা’সহ বিহারের ভিক্ষু ও গন্যমান্য ব্যক্তিরা।


এসময় আওয়ামীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্যবাসির উন্নয়নে যেদিকেই অগ্রসর হয় সেদিকেই পাহাড়ের একটি মহল বাধা সৃষ্টি করছে।


তিনি আরো বলেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসি বলেই সকল ধর্ম বর্ণের মানুষের ধর্র্মীয় চেতনা রক্ষায় কাজ করে চলেছে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য মন্দির, মসজিদ, বৌদ্ধ বিহার ও গীর্জা’সহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে।


সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। কোন একটি গোষ্ঠীর জন্য নয়, দেশের সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম সঠিকভাবে করতে পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা যাতে তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সে জন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে দিচ্ছে। আগামীতেও এ জনবান্ধব সরকারের পাশে থাকার আহ্বান জানান।


জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সকল ধর্মের আছে লোভ, হিংসা, হানাহানি ত্যাগ করে শান্তির জন্য কাজ করার। যে মানুষ যে ধরনের কর্ম করবে সে সে ধরনের কর্মফল ভোগ করবে। তাই মহামতি গৌতম বুদ্ধ ও মহাঋষিদের বানীগুলোকে মনে লালন করে সমাজ থেকে হিংসা, লোভ, হানাহানি, মাদক, সন্ত্রাসবাদ নির্মূল করে সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে তার আন্তরিকতাই আজকের এই বিহার নির্মাণ। শুধু তাই নয় প্রত্যান্ত অঞ্চলে মসজিদ, মন্দির গীর্জা, শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ ব্যাবস্থার উন্নতি করছে। তাই আপনারাই সিদ্ধান্ত নিবেন আগামীতে কোন সরকারের পাশে থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ