• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাইসছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2018   Monday

সোমবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে রেমাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমার সভাপতিত্বে স্থানীয় হেডম্যান স্বদেশ প্রীতি চাকমাসহ সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমা ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন। এতে ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৭ লক্ষ ৮৫ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা। সর্ব মোট ২০১৮-১৯অর্থ বছরে ৪৭ লক্ষ ৮৫ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়। বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব আয় ছিল, ৬ লক্ষ ৫৬ হাজার ১শত ১৬ টাকা ও উন্নয়ন আয় ছিল, ৪০লক্ষ ৭২ হাজার ৩শত ৭৬ টাকা।


বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির উপড় গুরুত্বারোপ করেন এবং ধার্য্যকৃত কর ও ফিস সমূহ যথাযথভাবে আদায়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।


বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিজেও সচেষ্ট থাকবে এবং সকল সদস্যদের আহবান জানিয়ে বিগত বাজেটের আয় ব্যয় হিসাব ও আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট এর উপড় আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলেই সন্তোষজনক মত প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ