• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় বেইলি ব্রীজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ চরমে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2018   Monday

বান্দবানের লামায় ইট বোঝাই ট্রাক পারাপারের সময় মগবাজার এলাকার বেইলি ব্রিজেরর পাটাতন ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ব্রিজের নিচের রক্ষা ওয়ালও ধসে গেছে। ফলে ব্রিজের দুপারে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারন মানুষের দুভোর্গ  চরম আকার ধারন করেছে।

 

লামা উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গজালিয়া-আজিজ নগর সড়কের পাঁচ কিলোমিটার অংশের ৭নং ওয়ার্ডের মগবাজার নামকস্থানে  গেল রোববার এ ঘটনা ঘটেছে।

 

উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানী জানান, রোববার বিকালে ইট বোঝাই একটি ট্রাক মগবাজার বেইলি ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় পাটাতন ভেঙ্গে চাকা ঢুকে যায়। পরে ব্রীজের নিচের অংশের রক্ষা ওয়ালও ভেঙ্গে পড়ে যায়। ট্রাকের মালিক আজিজ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজম খান দ্রুত ট্রাকটি উদ্ধার করে নিয়ে যান। এ কারণে ব্রিজটির উত্তর অংশের সংযোগ অংশটি ভেঙ্গে যায়। তার কারণে ব্রীজের দুই পাশের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ বন্ধ রয়েছে। ভেঙ্গে যাওয়া ব্রীজটি দ্রুত মেরামত করতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লামাকে অবহিত করা হয়েছে।

 

জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহম্মেদ জানান, সোমবার সকালে মগবাজার বেইলি ব্রীজটি মেরামত করার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় তাদের সাথে যোগাযোগ করতে পারছি না।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ জান্নাত রুমি জানান, আজিজ নগরের মগবাজার বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ে যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি দ্রত সমাধানের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ