• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

এক বছর পর লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মানের উদ্যোগ

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2018   Wednesday

এক বছর পর রাঙামাটির লংগদুতে তিনটি পাহাড়ি গ্রামে অগ্নি সংযোগের ঘটনার ক্ষতিগ্রস্ত ১৭৬ টি পরিবারের পূর্নবাসনের উদ্যোগ গ্রহন করেছে সরকার। মঙ্গলবার ৯ কোটি টাকার ব্যয়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

 

সকালের সকালের দিকে তিনটিলা গ্রামে  গৃহনির্মানের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, জেলা পরিষদ সদস্য জানে আলম, হেডম্যান সমিতির সাধারণ সম্পাদক কেরল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় দীপংকর তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থরা যাতে আরো এক বছর ভিজিএফ খাদ্য সহায়তা পায় সেজন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। তিনি ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মান কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২ জুন তারিখে লংগদুর যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে তিনটিলা, মানিকজোরছড়া ও বাত্যা পাড়ায়  অগ্নি সংযোগ করলে ২১৩টি  পাহাড়ী পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে ১৭৬টি পাহাড়ী পরিবারের গৃহ নির্মানের উদ্যোগ ওেনয় সরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ