• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2018   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বুধবার মুবাছড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান বাপ্পী খীসার সভাপতিত্বে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব নিক্কন খীসার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউপি সচিব নিক্কন খীসা। ঘোষিত বাজেটে ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৫ লক্ষ ৫০ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১ লক্ষ ৫০ হাজার টাকা। বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব আয় ছিল, ৫ লক্ষ ৪৫ হাজার ৩ শত ১০ টাকা ও উন্নয়ন আয় ছিল, ৩৬ লক্ষ ৩৩ হাজার ৯ শত ৪১ টাকা। 

 

বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবের সাথে সমন্বয় রেখেই এ সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। ঘোষিত বাজেটটি উন্নয়নমূখী ও সুষম বাজেট হিসেবে সকলেই ঐক্যমত পোষন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ