• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2018   Sunday

জুরাছড়ি বনযোগীছড়া জোনে সেনা বাহিনীর উদ্যোগে স্থানীয় টেম্পু বোট চালকদের মাঝে রোববার ছাতা বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিতরন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কেএম ওবায়লুদ হক। এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, রাস্তা মাথা টেম্পু বোট চালক সমিতির সভাপতি দেবব্রত চাকমা, মেজর মীর তৈয়বুর রহমান, বনযোগীছড়া, শীলছড়ি, চকপতিঘাট টেম্পু বোট চালক সমিতির সভাপতিগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


এ সময় জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কেএম ওবায়লুদ হক বলেন, “মানুষ মানুষের জন্য” সুতরাং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে অবগত করার পাশাপাশি নিজেরাই মানবিক সহায়তায় তাৎক্ষনিক এগিয়ে আসতে হবে। তাহলে একটি মানুষের প্রাণ কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে। যারা এসব কাজে সেচ্ছায় অবদান রাখবেন তাদের সেনা বাহিনীর পক্ষ থেকে সম্মান সূচক পুরুস্কৃত করা হবে।


জোন অধিনায়ক আরো বলেন, চলতি বর্ষার মৌসুমে জুন ও জুলাই মাসে বিন্দু মাত্র লাভের আশায় অতিরিক্ত বোঝাই যাত্রী কিংবা মালামাল পরিবহন না করার পরামর্শ্য প্রদান করেন।


অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক উপস্থিত সকল টেম্পু বোট চালকদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে ছাতা প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ